সিয়াম | ০১:০১ এএম, ২০২৫-১০-২১
খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্থানীয়রা আজ বিকেলে ড্রেনের পাশে কচুরিপানার স্তূপের ভেতর থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন।
স্থানীয় বাসিন্দাদের জানান, তারা ড্রেনের পাশ দিয়ে হাঁটার সময় কচুরিপানার নিচ থেকে কান্নার শব্দ শুনে কাছে যান। পরে সেখানে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক ছেলে শিশুকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং চিকিৎসকরা জানিয়েছেন— শিশুটির অবস্থা স্থিতিশীল।
মানবতার দৃষ্টান্ত স্থাপন করে খাগড়াছড়ি সদর জোনের মাননীয় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি নবজাতকের চিকিৎসা ও যত্নের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির সার্বিক চিকিৎসায় সহযোগিতা করার নির্দেশ দেন এবং নিজ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
স্থানীয়দের ধারণা, কোনো অজ্ঞাত মা শিশুটিকে ড্রেনের পাশে ফেলে পালিয়ে গেছে। বিষয়টি খাগড়াছড়ি সদর থানা পুলিশ তদন্ত করছে।
এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকেই সেনা কর্মকর্তার মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited