নাজিম আল হাসান | ১২:৪০ এএম, ২০২৫-১০-২৬
রাঙামাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন।
এতে সভাপতি পদে ব্যবসায়ী মো. জসিম উদ্দিন (প্রতীক–চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতা এমএস জাহান লিটন (প্রতীক–প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি পদে রেস্তোরাঁ ব্যবসায়ী এম. নেকবর আলী (প্রতীক–টেবিল ফ্যান), সংরক্ষিত সহ-সভাপতি পদে গঙ্গামানিক চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন (প্রতীক–উড়োজাহাজ), সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে বিকাশ ধর (প্রতীক–বই) এবং দপ্তর সম্পাদক পদে মো. বেলাল উদ্দিন (প্রতীক–বাস) নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে সাবেক সম্পাদক মো. হালিম শেখ (প্রতীক–খেজুর গাছ) এবং ধর্মীয়, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে হাফেজ মো. ওমর ফারুক (প্রতীক–কাঁঠাল) বিজয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে মো. নাছির উদ্দিন (প্রতীক–কেটলি) ও মো. রফিকুল ইসলাম (প্রতীক–হরিণ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ফল ঘোষণার পর বনরূপা ব্যবসায়ীরা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আনন্দ মিছিল করেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন— নতুন নেতৃত্বের হাতে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী ও সেবামুখী হয়ে উঠবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited