সিয়াম | ০৪:০৫ পিএম, ২০২৫-১০-২৯
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বড়ইছড়িস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited