আইয়ুব চৌধুরী | ০৮:০০ পিএম, ২০২৫-১০-২৯
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজস্থলী উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা সদরে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম আহমেদ রুবেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুস সালাম বাবলু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, এবং ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
বক্তারা আরও বলেন, “আগামী দিনেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদলকে আরও সংগঠিত হতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচনে ২৯৯ নং আসনে দল যাকে মনোনয়ন দিক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানকে এ আসনটি উপহার দেব—ইনশাআল্লাহ।”
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited