মেহেদী হাসান | ০২:২০ পিএম, ২০২৫-১১-০১
রাঙামাটি, ৩১ অক্টোবর — রাঙামাটির ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জগদ্ধাত্রী মেলার দ্বিতীয় দিনে চাঁদাবাজি ও দোকানদার হেনস্তার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মেলা প্রাঙ্গণে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী দোকানদাররা জানান, কিছু যুবক নিজেদের মেলা নিয়ন্ত্রণকারী পরিচয় দিয়ে দোকান বসাতে হলে টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করে। টাকা না দিলে দোকান ভাঙচুর ও হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের।
দোকানদার সাফায়েত হোসেন বলেন, “আমি দোকান বসানোর পর কয়েকজন ছেলে এসে বলে, এখানে দোকান করতে হলে তাদের টাকা দিতে হবে। প্রথমে ১,৫০০ টাকা দাবি করে, পরে ১,৪০০ টাকায় রাজি হয়। সন্ধ্যায় আবার এসে টাকা দিতে চাপ দেয়।”
একজন ফুচকাওয়ালা জানান, প্রায় ১০–১৫ জন যুবক এসে তার কাছ থেকে জোর করে ১,০০০ টাকা নিয়ে যায়। তিনি বলেন, যাদের তিনি চিনেছেন তাদের মধ্যে বেলাল, মানিক, রুবেল, জুয়েল ও ইয়াসিন নামে কয়েকজন ছিল।
একইভাবে এক প্যান্ট বিক্রেতা বলেন, তাকে আরও বেশি টাকার দাবি করে হুমকি দেওয়া হয়েছে। “আগামীকাল এসে চাঁদা নিয়ে যাবে”—এই বলে চলে যায় দুর্বৃত্তরা।
অভিযোগের খবর পেয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নির্দেশে ঘটনাস্থলে যান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ইমরান, সহ–সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানাসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতাকর্মীরা।
মেলা চত্বরে উপস্থিত হয়ে ওমর মোরশেদ বলেন,
“আমরা ব্যবসায়ীদের পাশে আছি। কেউ আবার চাঁদা দাবি করতে এলে তাৎক্ষণিক আমাদের জানাতে অনুরোধ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের টাকা ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমরা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি।”
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মেলার ব্যবসায়ীরা বলেন, “চাঁদাবাজি বন্ধ না হলে মেলার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে, ক্রেতারা দূরে সরে যাবে এবং দোকানদাররা ক্ষতিগ্রস্ত হবেন।”
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited