আলমগীর মানিক | ০৬:৪১ পিএম, ২০২৫-১১-০২
আলমগীর মানিক
নানান জাতিগোষ্ঠীর সহাবস্থানের অন্যতম বৈচিত্র্যময় জেলা পার্বত্য রাঙামাটিতে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রোববার বিকেলে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সম্প্রীতির ফুটবল ম্যাচ।
রাঙামাটি মারি স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) ড. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, রাঙামাটির জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সম্প্রীতির ফুটবল ম্যাচটি। উত্তেজনাপূর্ণ এই খেলায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় দল ৪-২ গোলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশংসা প্রকাশ করেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, পাহাড়ি-বাঙ্গালি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য রক্ষার লক্ষ্যেই এই ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited