মেহেদী হাসান | ০৮:০৯ পিএম, ২০২৫-১১-০৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পক্ষে নির্বাচিত ও অংশগ্রহণকারী কৃতি ছাত্রনেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, “চাকসুর মতো ঐতিহ্যবাহী মঞ্চে পার্বত্য চট্টগ্রামের তরুণদের অংশগ্রহণ আমাদের গর্বিত করেছে।
ভবিষ্যতে এ তরুণরাই পাহাড়ের উন্নয়ন, সম্প্রীতি ও নেতৃত্বের ধারাকে আরও সমৃদ্ধ করবে।” তিনি আরও যোগ করেন, “শিক্ষা, চাকরি ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য বন্ধ করে পার্বত্য চট্টগ্রামের জনগণকে জনসংখ্যা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া অত্যন্ত জরুরি।”
পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম বলেন, “পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের মেধা, পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করছে।
চাকসু নির্বাচনসহ জাতীয় পর্যায়ে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে, পাহাড়ের শিক্ষার্থীরা আর পিছিয়ে নেই।”
সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস বলেন, “আমরা চাই পাহাড়ের প্রতিটি শিক্ষার্থী নেতৃত্বে এগিয়ে আসুক, যাতে পার্বত্য চট্টগ্রামের ইতিবাচক ভাবমূর্তি দেশব্যাপী ছড়িয়ে পড়ে।”
অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী ছাত্রনেতাদের বই বিতরণ, ক্রেস্ট প্রদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, প্রাক্তন ছাত্রনেতা, সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited