আলমগীর মানিক | ০৫:২৭ পিএম, ২০২৫-১১-০৭
আলমগীর মানিক
রাঙামাটি জেনারেল হাসপাতালে গলায় ফাসঁ লাগানো অবস্থায় সাথী বড়ুয়া (৩৪) নামের এক সিনিয়র নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের নার্সেস চেঞ্জিং রুম থেকে গলা ফাঁস লাগানো অবস্থায় মৃতের মরদেহ কোতয়ালী থানা পুলিশের একটি টিম উদ্ধার করে।
নিহত সিনিয়র নার্স সাথী বড়ুয়া গত ১৫/১২/২০১৬ইং তারিখে চাকুরীতে যোগদান করেন এবং বর্তমানে দুই সন্তানের জননী বলে জানাগেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স সাথী বড়ুয়া শহরের দেবাশীষ নগর এলাকার বাসিন্দা। তিনি গত দুই তিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছেন। বৃহস্পতিবার রাতে তার নাইট ডিউটি থাকলে তিনি শারীরিক অসুস্থতার জন্য অপারগতা জানান এবং ০৬ দিন সিএল ছুটি যাবে বলে, সিনিয়র নার্সকে জানান। পরবর্তীতে তাকে ডিউটি থেকে অব্যাহতি দিয়ে সিএল ছুটির জন্য অনুমতি স্বাপেক্ষে মাসের শেষ তিনদিন নাইট ডিউটি করার জন্য বলা হয়।
শুক্রবার ০৭/১১/২০২৫ইং তারিখ ভোর-রাত হইতে অসুস্থতার কারণে তিনি রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হয়। কিন্তু হাসপাতালে বেডে থাকা অবস্থায় অন্যান্য নার্সগণ তার সাথে দেখা করতে যাওয়ার কারণে তিনি বিরক্ত হয়।পরবর্তীতে তিনি জরুরি বিভাগের সামনে নার্সেস চেঞ্জিং রুমে (রুম নং-১৬) রেস্ট করতে চলে যান।
পরবর্তীতে হাসপাতালের অন্য সিনিয়র নার্স সাধণা চাকমা ডিউটি থাকাকালীন ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বেশ কিছুক্ষণ পর ধাক্কাধাক্কির করে রুমের লক খুলে গেলে সাধণা চাকমা দেখতে পান জানালার সাথে গলায় উড়না পেছিয়ে সাথী বড়ুয়া ঝুলে আছেন। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছি। আপাতত এই ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, রাঙামাটির কাউখালী থানাধীন ঘাগড়ায় নদী পারাপারের সময় পানিতে ডুবে ১৩ বছর বয়সী আর্যমিতা চাকমা নামের এক কিশোরী মারা গেছে। নিহত আর্যমিতা ঘাগড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জুনুমাছড়া এলাকার বাসিন্দা শান্ত চাকমার সন্তান।
স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি গোসল করতে গিয়ে নদী পারাপারকালে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কাউখালী থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited