মেহেদী হাসান | ১১:৩৫ পিএম, ২০২৫-১১-০৭
বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামস্থ মুরাদপুরের টি অ্যান্ড এস টাওয়ারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সম্মানে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে সমিতির সভাপতি মো. খোশাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন দৈনিক পাহাড়ের খবর-এর সম্পাদক ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রামের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত না হলে জানতাম না এই মানবিক সংগঠনের কার্যক্রম সম্পর্কে।
আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, চট্টগ্রামের বুকে রাঙামাটির মানুষদের নিয়ে এত বড় মানবিক সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি। আপনাদের কাছ থেকে জানতে পারলাম, বিগত দিনে অনেক মানবিক সহায়তা প্রদান করেছেন। আশা করি ভবিষ্যতে বৃহত্তর রাঙামাটি সমিতি আরও পরিচিতি লাভ করবে এবং সবার সহযোগিতায় শীর্ষস্থান দখল করবে। আমি রাঙামাটির সন্তান হিসেবে সংগঠনের সুখে-দুঃখে পাশে থাকব এবং এর সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মনসুর।
এতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম তকি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন পুলিশ, সদস্য মো. মনির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, “বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রাম স্বল্প সময়ের মধ্যেই সীমিত সদস্য নিয়ে অসাধারণ মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও সবার সহযোগিতায় সমিতিটি আরও উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হবে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো. হাবীব আজমকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited