আলমগীর মানিক | ০৩:০৭ পিএম, ২০২৫-১১-০৮
আলমগীর মানিক
রাঙামাটি থেকে অভিনব কায়দায় প্যাকেটজাত করে পাচাঁরের সময় বিদেশী সিগারেটসহ অটোরিক্সা আটক করেছে নিরাপত্তাবাহিনী। শনিবার সকাল ১০ টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া আর্মি ক্যাম্পের চেকপোষ্টে এসময় সিগারেট ভর্তি অটোরিক্সাটি আটক করেন কর্তব্যরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
এসময় ৫৬৯ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট ও ১৬ কার্টুন বেকারি বিস্কুট ভর্তি কার্টুন পাওয়া যায়। এসময় অটোরিক্সার চালক রোকন উদ্দিন(৪০)কেও আটক করা হয়।
জব্দকৃত অবৈধ বিদেশী সিগারেট, অটোরিক্সাসহ চালক রোকনকে সংশ্লিষ্ট্য কাউখালী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র।
কাউখালী থানার সেকেন্ড অফিসার নিপু বিশ্বাস জানিয়েছেন, আনুমানিক প্রায় ১১ লাখ ৮০ হাজার টাকার সিগারেট আটক করা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ চলমান রয়েছে।
এদিকে,অবৈধ বিদেশী সিগারেট ভর্তি অটোরিক্সাটির চালক রোকন জানিয়েছেন, রিজার্ভ বাজারের মঞ্জু নামের একজন বিস্কুটের কার্টুন উল্লেখ করে রানীরহাটে পৌছানোর জন্য শনিবার ভোরে বনরূপার ফরেষ্টকলোনীর মুখ থেকে তার অটোরিক্সায় কার্টুনের ছদ্মাবরনে এসব অবৈধ জিনিসপত্র তুলে দেয়।
এই ঘটনার সাথে জনৈক বেকারি মালিক তারেক নামের আরো একজনও জড়িত রয়েছে বলে জানাগেছে। পরিচিত হওয়ায় বিশ্বাস করে তিনি (অটো চালক) এসব বিস্কুট ভর্তি কার্টুন ভাড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এদিকে রিজার্ভ বাজারের ইদ্রিস মার্কেটের মালিক ও ব্যবসায়ি সংশ্লিষ্ট্য মঞ্জুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অটোরিক্সা চালক রোকনের অভিযোগ অস্বীকার করেছেন।
সংশ্লিষ্ট্য একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, বেকারির বিস্কুটের কার্টুনের ছদ্মাবরনে শনিবার ভোরে দুইটি অটোরিক্সায় অবৈধ ভারতীয় সিগারেট ভর্তিকরে রানীর হাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের সামনে ও পেছনে দুইটি মোটর সাইকেলযোগে এগুলো পাহারায় নিয়োজিক ছিলো।
একটি অটোরিক্সা ও মোটর সাইকেল আরোহী পার হয়ে চট্টগ্রাম অভিমুখে চলে যেতে সক্ষম হলেও আরেকটি অটোরিক্সা চেকপোষ্টে ধরা পরে। এসময় পেছনে থাকা মোটর সাইকেল আরোহী রাঙামাটিতে ফেরৎ চলে আসে। এই সিগারেট পাঁচারের সাথে রিজার্ভ বাজারের অন্তত চারজন জড়িত আছে বলে বিশ্বস্থ সূত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited