আলমগীর মানিক | ০২:১২ এএম, ২০২৫-১১-০৯
রাঙামাটিতে সেলুন শ্রমিক সমবায় সমিতি লিমিটেড-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি চেম্বার অব কমার্সের কনফারেন্সরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সমিতির সভাপতি রবীন্দ্র নাথ (মাস্টার) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নাসির চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইউছুপ চৌধুরী এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রূপন শীল।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফায় আমাদের দেশে কোনো ধরনের বৈষম্য না রাখার কথা উল্লেখ রয়েছে। সুতরাং আমরা কেউই কোনো ধরনের বিভাজন বা দোষারোপের রাজনীতিতে জড়াবো না। বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন দীপেন দেওয়ান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সেলুন শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার পরিচালক নাসির উদ্দিন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited