আল মামুন | ১০:৩৩ পিএম, ২০২৫-১১-০৯
The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস-২০২৫।
রবিবার সকালে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইসতিয়াক আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) শরিফুল ইসলাম বিদ্যুত, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি ইউনুস মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুল আফছার, মাটিরাঙা থানার এসআই মো. রাজিব তালুকদার, ইউএনডিপি প্রতিনিধি মো. শাহরিয়ার আকিব, শিক্ষার্থী রহিমা আক্তার ও পিংকি ত্রিপুরা।
বক্তারা বলেন, মেয়েদের নিরাপদ, শিক্ষিত ও সুস্থ জীবনযাপন একটি মৌলিক অধিকার। যথাযথ সহায়তা ও সুযোগ পেলে মেয়েরা ভবিষ্যতে কর্মী, মা, উদ্যোক্তা এবং পরিবর্তনের চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
তারা আরও বলেন, আজকের মেয়েরা নানা প্রতিবন্ধকতা ও সামাজিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে উদ্যোক্তা, উদ্ভাবক এবং বৈশ্বিক আন্দোলনের নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে—যা ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করছে।
অনুষ্ঠানে মেয়েশিশুর অধিকার, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বিদ্যালয় ও কমিউনিটিতে মেয়েশিশুর সক্রিয় অংশগ্রহণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হয় আন্তর্জাতিক মেয়েশিশু দিবস।
১৯৯৫ সালে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার মাধ্যমে মেয়েশিশুর অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০১১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited