আলমগীর মানিক | ০৩:৩৮ পিএম, ২০২৫-১১-১০
বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১০ নভেম্বর ২০২৫) স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে।
চিকিৎসা কার্যক্রমে একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ সীমিত সংখ্যক স্থানীয় জনগণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে প্রায় ২ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) মেডিকেল ক্যাম্পেইন শুরুর আগে থেকেই এলাকাবাসীর ওপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে, যাতে তারা সেনাবাহিনীর পরিচালিত চিকিৎসা ক্যাম্পে অংশ না নেয়। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় ঘুরে সাধারণ মানুষকে হুমকি দেয় যে, মেডিকেল ক্যাম্পেইনে গেলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হবে। এই ভয়ভীতির কারণে বহু অসুস্থ মানুষ চিকিৎসা নিতে সাহস পাননি।
তবুও সেনাবাহিনীর সদস্যরা মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। যারা চিকিৎসা নিয়েছেন, তারা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে নিবেদিত। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অটুট, এবং যে কোনো সশস্ত্র গোষ্ঠীর ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited