সিয়াম | ০৭:১৬ পিএম, ২০২৫-১১-১০
রাঙামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারি শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরো বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান পক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক।
জেলা পরিষদ কর্তৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
সরকার ৭ শতাং কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে।
যা বর্তমান পরিষদের অধিনে বিগত সময়ের মিয়োগে প্রমাণিত।
এ সময় নেতৃবৃন্দ দাবি না মানলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে অবরোধের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
স্মারকলিতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙামাটি সভাপতি নির্মল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি
মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ খেলাফত মজলিশ
রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোঃ শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙামাটির সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণ অধিকার পরিষদের রাঙামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান,
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
রাঙামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited