মেহেদী হাসান | ০৮:২২ পিএম, ২০২৫-১১-১০
রাঙামাটিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫।
সোমবার বিকাল ৪টায় শহরের ফিশারিঘাট শান্তিনগর এলাকার ফিশারী জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক ৬০ ইবি ও রাঙামাটি সদর জোন কমান্ডার। তিনি বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা সমাজে নৈতিকতা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারেন।
ইসলামী শিক্ষা ও আদর্শের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার মো. ফয়েজ আল করীম (এনডি) বিএন, ব্যবস্থাপক, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র। তিনি বলেন, “এই প্রজন্মের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম। তিনি বলেন, “কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীয়ত উল্লাহ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কাঠালতলী নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হাশেম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাফেজ মো. আব্দুল কাদের, সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা।
তিনি বলেন, “প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে জেলার প্রতিভাবান হাফেজদের সম্মান জানানো হয় এবং নতুন প্রজন্মকে কুরআন চর্চায় উৎসাহিত করা হয়।”
সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মো. রহমতুল্লাহ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited