আলমগীর মানিক | ০৩:৫৭ পিএম, ২০২৫-১১-১২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে রাঙামাটি জেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও জননেতা দীপেন দেওয়ান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, “বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অটল ও অবিচল। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জনগণই আমাদের শক্তি, আর এই শক্তিকে সংগঠিত করতে হবে তৃণমূল পর্যায় থেকে।”
সভায় যোগদানের পূর্বে তিনি বাঘাইছড়ির বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব “বড় হুজুরের” মাজার জিয়ারত করেন।
পরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত সংগঠক মরহুম জসীমউদ্দিনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাতীদলের আহ্বায়ক মো. শফি, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু ও জেলা জাসাস সভাপতি কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা।
এ সময় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে বাঘাইছড়ি থেকে নতুন আন্দোলনের ধারা শুরু হবে।
তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
জননেতা দীপেন দেওয়ান আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা আজ কঠিন সময় পার করছে, কিন্তু এ সময়েই আমাদের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই সংগঠনের প্রতিটি কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”
সভা শেষে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি নেতারা কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited