ওমর ফারুক সুমন | ০৬:১৬ পিএম, ২০২৫-১১-১২
রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে।
“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর” এই প্রতিপাদ্যে বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাচালং ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯ নং রাঙামাটি আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, বিএনপির সাবেক মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট, এডভোকেট সাইফুল ইসলাম পনির, আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী বাবর, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. শফিউল আজম এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী নবী।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যেভাবে কাজ করেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম।
যুবদল সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে।
তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ লড়াই হবে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা সকল নেতাকর্মীকে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান, যাতে জনগণের আস্থার ভিত্তিতে সংগঠনকে আরও সুসংগঠিত করা যায়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited