আল মামুন | ০৬:৩৭ পিএম, ২০২৫-১১-১২
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ (৫০) ইন্তেকাল করেছেন ।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১০টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, রাতের বেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং রামগড় থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার তিনটি রিং পড়ানো হয়েছিল। শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ভাতিজা ছিলেন।
তার মৃত্যুতে খাগড়াছড়ি জেলায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রামে সকাল ৯টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর রামগড়ে এবং বাদ আছর ফেনীর শুভপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited