রাঙামাটি থেকে পাঁচারের সময় চোলাই মদসহ দুই যাত্রী আটক


আলমগীর মানিক    |    ১২:৩৮ এএম, ২০২৫-১১-১৩

রাঙামাটি থেকে পাঁচারের সময় চোলাই মদসহ দুই যাত্রী আটক

রাঙামাটি থেকে অটোরিক্সায় করে চোলাই মদ পাচারের সময় দুই যাত্রীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিন্টু চাকমা (৪০) ও উজ্জল বিকাশ চাকমা (২১)। তারা দুজনেই রাঙামাটির কাউখালী উপজেলার বাসিন্দা।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, চট্টগ্রাম-থ-১৪-৯৬৫১ নাম্বারের একটি অটোরিক্সায় যাত্রীবেশে চলাচলের সময় তাদের থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দু’টি ব্যাগ থেকে বিভিন্ন আকারের বোতলে ভরা প্রায় ৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের উদ্ধারকৃত মদসহ রাঙামাটি কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতোয়ালী থানা কর্তৃপক্ষ।