নিজস্ব প্রতিবেদক | ১১:১৪ পিএম, ২০২৫-১১-১৩
রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এ আইডিইবি’র সাংগঠনিক জেলা কাপ্তাই শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি ইনস্টিটিউট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
আলোচনা সভাটি ইনস্টিটিউটের সিভিল উড বিভাগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেনিক কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখরুদ্দিন রাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি আহ্বায়ক, আন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেনিক কাপ্তাই শাখার উপদেষ্টা প্রকৌশলী রহমাত উল্লাহ এবং আইডিইবি’র যুগ্ম সম্পাদক আহ্বায়ক (চট্টগ্রাম) আন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সর্বস্তরের ছাত্র ও জনতা দেশ থেকে বিতাড়িত করেছে, তবে এখনো তাদের প্রেতাত্মা রয়ে গেছে।
ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা ঈমানী দায়িত্ব। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। দেশ উন্নয়নে আইডিইবি’র সদস্যরা দেশ-বিদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভায় বিএসপিআই-এর সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, আইডিইবি সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited