আলমগীর মানিক | ১১:৪৭ এএম, ২০২৫-১১-১৪
প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে নারী জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। রাঙামাটি জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ নাজমা আশরাফী।
বৃহস্পতিবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিজ নাজমা আশরাফীকে রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৫) জারি করা প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। তিনি হবেন রাঙামাটি জেলায় প্রথম নারী জেলা প্রশাসক।
নতুন দায়িত্ব পাওয়ার আগে মিজ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের ১৪ নম্বর ক্রমিকে তার এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব ২০২৪ এর পর তাঁকে রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited