আলমগীর মানিক | ০৪:৩৬ পিএম, ২০২৫-১১-১৫
আলমগীর মানিক
সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পর্যটন শহর রাঙামাটিতে নানামুখী তৎপরতা পরিচালনা করছে পুলিশ। প্রতিনিয়তই শহরে নারী ও শিশু নির্যাতন, মাদক সেবী ও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় একমাসে অন্তত ১২০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। এই সময়ে থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত একমাসে রাঙামাটি শহর থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। নিয়মিত মামলায়-২১জন, ওয়ারেন্ট তামিল-১৩, ও সাজাপ্রাপ্ত-৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলায়-১ জনসহ মোট ১২০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
থানা সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন মামলা-৩টি, বিশেষ ক্ষমতা আইনে-২টি, মাদকের মামলা-৫টি ও অন্যান্য অভিযোগে ৫টি মামলাসহ মোট-১৫টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ৬৬টি, মামলা নিষ্পত্তি হয়েছে ২৫টি।
এছাড়াও এক মাসে অবৈধ বিদেশী সিগারেট পাঁচারে জড়িত ২টি অটোরিক্সা, ১২৩ বক্স অবৈধ সিগারেট, ১১২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৯লিটার চোলাই মদ জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।
উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “রাঙামাটিকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর নির্দেশনায় আমরা প্রতিনিয়তই মাঠে আছি। নারী ও শিশু নির্যাতন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে বেশ কিছু সাফল্য পেয়েছি, যা আগামী দিনে আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে ওসি বলেন, পর্যটন নগরী রাঙামাটি শহরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হলে অত্রাঞ্চলের সচেতন নাগরিকদের অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে; এই ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ন গোপন রাখবে পুলিশ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited