অহিদুল ইসলাম অভি | ১০:৫৮ পিএম, ২০২৫-১১-১৬
রাঙামাটি শহরে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে শাটডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার রাত ৭টায় শহরের রিজার্ভ বাজারের ২নং ওয়ার্ডের হোটেল গ্রীণ ক্যাসেলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরটিসি কাউন্টারের সামনে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম (মদন)। সঞ্চালনা করেন জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মো. মালেক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোরশেদুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আলী, সহ-সম্পাদক মো. আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. ফাহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামাল, অর্থ সম্পাদক সেলিম, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাত্তার, সাংগঠনিক সম্পাদক মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নূর মুহাম্মদ দুখূ, সদস্য সচিব রোমানসহ যুবনেতা দেলোয়ার, সাদ্দাম, শরীফুল আলম, ইকবাল, নিসান, মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শাটডাউনের মতো কর্মসূচি জনগণের দুর্ভোগ বাড়ায়। এ সময় তারা গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited