রাবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন


আলমগীর মানিক    |    ০৪:০৯ পিএম, ২০২৫-১১-১৭

রাবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী ও দ্য রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আয়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা ক্যানভাসের প্রতিনিধি সঞ্চিতা চক্রবর্তী

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

  • অর্থ সম্পাদক: আদিত্য চৌধুরী (দৈনিক জনতার খবর)

  • সাংগঠনিক ও দপ্তর সম্পাদক: ফাইরুজ মেহেদী (সাম্প্রতিক দেশকাল)

  • সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: অর্ণব ঘাগ্রা (ডেইলি বাংলাদেশ আসপেক্ট)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: আমাতুল্লাহ ফারাবী ঈশা (দ্য ডেইলি পাবলিকিয়ান)

  • নির্বাহী সদস্য: রুথিনা বেসরা (বাংলা এফএম) ও মিজানুর রহমান

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের লক্ষ্যে ১২ অক্টোবর ২০২৩ সালে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে রাবিপ্রবি সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় আরও পেশাদারিত্ব ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।