নিজস্ব প্রতিবেদক | ০৪:১৮ পিএম, ২০২৫-১১-১৭
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)–এ কর্মরত শ্রমিক–কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেপিএমের প্রধান ফটকে আয়োজিত এই সভা থেকে সিবিএ নেতৃবৃন্দ দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেপিএম শ্রমিক–কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সুচনা।
তিনি বলেন, “কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক–কর্মচারীদের জন্য একই কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে।
সরকার ২০২৩ সালের জুলাই থেকে ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই থেকে মুল বেতনের ১৫% হারে যেই সুবিধা দিয়েছে—এটি শ্রমিকদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য করতে হবে।”
তিনি আরও বলেন, কারখানায় কর্মরত পে-কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক–কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন করে তাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
কারখানায় কর্মরত অস্থায়ী ও আউটসোর্সিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে ন্যায্যমূল্যের মজুরি দিতে হবে।
সিবিএ সভাপতি আরও অভিযোগ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অতীতে কর্মচারীদের পাশাপাশি শ্রমিকদেরও মহার্ঘ্য ভাতা দেওয়া হতো।
কিন্তু ২০২৩ সাল থেকে এই ভাতা শ্রমিকরা পাচ্ছেন না। তিনি বলেন, “শ্রমিকদের জন্য মহার্ঘ্য ভাতা পুনরায় চালু করতে হবে।”
গেইট মিটিংয়ে উপস্থিত ছিলেন সিবিএ’র সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির, আবুল কাশেমসহ অন্যান্য সিবিএ নেতৃবৃন্দ এবং কেপিএমের শতাধিক শ্রমিক–কর্মচারী।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited