মেহেদী হাসান | ১২:১৪ এএম, ২০২৫-১১-১৮
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ডাকা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির কারণে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত (৩২–৩৭ ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত “No Promotion, No Work” কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশের সকল সরকারি কলেজ।
এরই ধারাবাহিকতায় রাঙামাটি সরকারি কলেজ ইউনিট দ্বিতীয় দিনের মতো পূর্ণ কর্মবিরতি পালন করে।
কলেজের মোট ২৩ জন প্রভাষক ক্লাস নেওয়া, পরীক্ষা গ্রহণ, কক্ষ পরিদর্শনসহ সকল ধরনের দাপ্তরিক কাজ থেকে বিরত থাকেন। ফলে পুরো কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
কোন বিভাগেই ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পরীক্ষা গ্রহণ থেকেও প্রভাষকরা বিরত থাকায় পরীক্ষার কমিটিকে চরম বেগ পেতে হয়। বাধ্য হয়ে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কক্ষ পরিদর্শক এনে পরীক্ষা পরিচালনা করা হয়।
শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন, তবে তারা কোনো একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন—তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন প্রদান করেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকবৃন্দ আন্দোলনে সংহতি জানান।
উল্লেখ্য, জেলার আরেকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি মহিলা কলেজেও একই কর্মসূচি পালিত হওয়ায় ওই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited