আলমগীর মানিক | ০৬:৩৪ পিএম, ২০২৫-১১-১৮
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ জনাব দীপেন দেওয়ান এর নেতৃত্বে জুরাছড়ি উপজেলার যক্ষাবাজার সাপ্তাহিক হাটে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে দূরদূরান্ত থেকে আগত সাধারণ পাহাড়ি জনগণের মাঝে রাষ্ট্রগঠনে বিএনপির প্রণীত ৩১ দফা তুলে ধরে লিফলেট বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল।
উপজেলা বিএনপির সভাপতি বাবু অনিল বরণ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—
রাঙামাটি জেলা বিএনপির সহ–সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ–সভাপতি বাবু শুশোভন দেওয়ান আগা, সহ–সভাপতি জনাব বাবুল আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব আলী বাবর, যুগ্ম সম্পাদক বাবু দেবোজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু শাশ্বত চাকমা রিংকু, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পরশ খীসা, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু শিবলী শান্তি চাকমা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মো. বাচ্চু মিয়া, সহ ছাত্র বিষয়ক সম্পাদক রনো বিকাশ চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি বাবু মানস মুকুর চাকমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব নাজিম উদ্দীন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাবু পটন চাকমা সহ জেলা–উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় চাকমা ভাষায় বক্তব্য দেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পরশ খীসা। তিনি বলেন,
“বিএনপি অতীতে রাঙামাটিতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করেছিল। কিন্তু গত ১৭ বছরের শাসনামলে এই দুই খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
তাই শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানকে বিজয়ী করা প্রয়োজন।”
অন্যান্য বক্তারাও বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, দুর্নীতি দমন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অঙ্গীকার তুলে ধরেন।
পথসভা শেষে দীপেন দেওয়ান স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজ প্রতিনিধিসহ গুণীজনদের নিয়ে উপজেলা পর্যায়ে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি জনগণের সমস্যাবলি শুনে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং গণসংযোগ আরও জোরদার করার ঘোষণা দেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited