নিজস্ব প্রতিবেদক | ১১:৫০ পিএম, ২০২৫-১১-১৮
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত (৩২-৩৭ ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত দেশের সমগ্র সরকারি কলেজগুলোতে No Promotion, No Work কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির ধারাবাহিকতায় প্রভাষক পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ ইউনিট ২য় দিনের কর্মবিরতি পালন করে। কলেজের সর্বমোট ২৩ জন প্রভাষক ক্লাস নেওয়া, পরীক্ষায় কক্ষ দায়িত্ব পালনসহ সবধরনের দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলেন। ফলে পুরো কলেজের স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়ে। কোন বিভাগেই ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।
এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ পরীক্ষা গ্রহণ থেকে আন্দোলনকারীরা বিরত ছিলেন। যার ফলশ্রুতিতে কমিটিকে পরীক্ষা পরিচালনা করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কক্ষ পরিদর্শক ধার করে এনে জোড়া তালি দিয়েছে পরীক্ষা পরিচালনা করেন। আন্দোলনের কর্মসূচিতে শিক্ষকগণ সকাল ৯:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত কলেজে অবস্থান করেন, কিন্তু কোন প্রকার কার্যক্রম -এ অংশগ্রহণ করেন নি।
আন্দোলনকারী শিক্ষকগণ বলেন- আমাদের দাবী মেনে নেয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন। এই কর্মসূচিতে সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব অনির্বাণ বড়ুয়া। এই কর্মসূচিতি সংহতি প্রকাশ করেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকবৃন্দ।
উল্লেখ্য যে জেলার আরো একটি সরকারি কলেজ রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। ফলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited