আলমগীর মানিক | ১২:৪৮ এএম, ২০২৫-১১-১৯
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণ আমাদের সুযোগ দিলে রাঙামাটির পাহাড়ি ও সমতল সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। এলাকার দীর্ঘদিনের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ বৃদ্ধিসহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার নিশ্চিতে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে চাই। উন্নয়ন যেন কেবল দলীয় মানুষের জন্য না হয়ে জনগণের সার্বিক কল্যাণে কাজে লাগে—এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক। তিনি বলেন, “রাঙামাটির পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আমাদের।”
শ্রমিক কল্যাণ নেতা মোঃ আবদুস সালাম, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জালাল উদ্দীন এবং ইসলামী ছাত্রশিবির রাঙামাটি শহর সভাপতি বৈঠকে বক্তব্য দেন।
নেতৃবৃন্দ বলেন, “নির্বাচন ঘিরে মাঠে মাঠে বিএনপি-জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। জনগণের শক্তিকে ভিত্তি করে শান্তি, উন্নয়ন, মানবিক সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রকাঠামো গঠন আমাদের অঙ্গীকার।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited