আলমগীর মানিক | ০৫:০৯ পিএম, ২০২৫-১১-১৯
রাঙামাটি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “রাঙ্গামাটি একটি সম্ভাবনাময় জেলা। এখানে উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন; এটাই প্রত্যাশা করেন বলে জানিয়েছেন নবাগত ডিসি।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি রাঙ্গামাটিতে সাংবাদিকতার বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন।
এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ফোরাম, সাংবাদিক সমিতি, জার্নালিস্ট নেটওয়ার্ক, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন, সিএইচটি জার্নালিষ্ট এসোসিয়েশন, সহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জেলার উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং সামনের দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited