আলমগীর মানিক | ০৫:১৭ পিএম, ২০২৫-১১-১৯
রাঙামাটি জেলা বিএনপিসহ জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের অডিটরিয়ামের হলরুমে সোমবার আয়োজিত এ সভায় জেলা বিএনপির প্রথম সারির নেতারা, ১০ উপজেলার সভাপতি–সম্পাদকসহ দুইটি পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মতবিনিময় সভার শুরুতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধরনের যাচাই–বাছাই শেষে তাকে মনোনয়ন দিয়েছেন।
এ জন্য তিনি তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীপেন দেওয়ান বলেন, আগামী নির্বাচনে কিভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে রাঙামাটির আসনটি দলকে উপহার দেওয়া যায় সেই লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার– প্রচারণার কার্যক্রম শুরু করছি।”
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত রাঙামাটিতে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিতভাবে উপস্থাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের উৎসাহ ও সমর্থন আমাকে আরও অনুপ্রাণিত করেছে।
সভায় উপস্থিত জেলা ও উপজেলা বিএনপির নেতারা দলের প্রার্থীকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited