আইয়ুব চৌধুরী | ১২:০৫ এএম, ২০২৫-১১-২১
তারুণ্যের উৎসব ২০২৫–কে ঘিরে প্রান্তিক যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, উপজেলা তাঁতিদলের সভাপতি মোঃ ছাদেক এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ। এছাড়াও রাজস্থলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঘিলাছড়ি ফুটবল একাদশ ২–১ গোলে বাঙ্গালহালিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।
ম্যাচ শেষে উৎসবমুখর পরিবেশে উপস্থিত নারীদের জন্য জনপ্রিয় বালিশ খেলার বিশেষ আয়োজন করা হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে এমন উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেন এবং নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited