নিজস্ব প্রতিবেদক | ১২:১৯ পিএম, ২০২৫-১১-২৩
খাগড়াছড়ি গুইমারায় জামায়াত নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাতে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান বৈঠকে আনুষ্ঠানিক ভাবে সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন।
অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এতে প্রধান অতিথি বলেন, শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। সকলে পাহাড়ের সম্প্রীতির বন্ধন অটুট রেখে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশ,জাতি ও মানুষের স্বার্থে নির্বাচনে বিএনপিতে যোগদান করায় ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়নে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানান। একই সাথে উন্নয়ন তরান্বিত করতে বিএনপিকে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, গুইমারা উপজেলা সমন্বয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,গুইমারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবু্ব আলী,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited