আলমগীর মানিক | ০৯:০৮ পিএম, ২০২৫-১১-২৪
আলমগীর মানিক
আধুনিক বাংলাদেশ বিনির্মানে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে পাহাড়ের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি বলেন, রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলো কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের শিল্প ও বিদ্যুৎ জাতীয় পর্যায়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন। এখানে কিছু সমস্যা এবং জনগুরুত্বপুর্ণ বিভিন্ন দাবী আছে, আগামীতে নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানসহ সকল দাবী পুরণে চেষ্টা করা হবে।
কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে কাপ্তাই জেটিঘাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এসব কথা বলেন। এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারের উপরে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: ইয়াছিন মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক আলী বাবর, ও দিলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: ইকরাম হোসেন বেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোরশেদ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীপেন দেওয়ান আরো বলেন, কাপ্তাইয়ে মৌজা গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি চন্দ্রঘোনা কেপিএম'কে আধুনিকায়ন, চন্দ্রঘোনা-রাইখালী সেতু নির্মাণের উদ্যোগ নেয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারন মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited