মাহাদি বিন সুলতান | ০৩:০৪ পিএম, ২০২৫-১১-২৬
নানিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বিবি করিমুন্নেছা বলেন, নানিয়ারচরে প্রাণিসম্পদ উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা জানান, সপ্তাহব্যাপী ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন সেবা, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানের শুরুতে ডেইরি, ছাগল, পোল্ট্রি ও প্রান্তিক খামারীদের নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর আগে প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি র্যালি বের হয়ে টিএন্ডটি বাজার ঘুরে পুনরায় দপ্তরে ফিরে আসে।
ডা. সমাপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক্ষ্যং ইউনিয়ন চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়াসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited