নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৭ পিএম, ২০২৫-১১-২৯
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদের পক্ষে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলার রাইখালী, নারানগিরি, ফেরীঘাট কারিগর পাড়া, সন্দীপ পাড়া, ঢংছড়ি, মতিপাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গত দুই মাস ধরে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় অলিগলি থেকে দুর্গম স্থানেও প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা।
প্রতিদিন তারা প্রার্থীর পরিচিতি, ছবি এবং নির্বাচন প্রতীক দাঁড়িপাল্লা প্রদর্শন করে ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনসুরুল হক।
তিনি বলেন, “চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাট, কেপিএম ও কে আর সি আধুনিকায়ন, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি রক্ষা, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং রাস্তাঘাট সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।”
চন্দ্রঘোনা থানা আমির মাওলানা লোকমান হোসাইন বলেন, “সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে আমরা দাঁড়িপাল্লায় ভোট চাই।”
এদিকে কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ জানান, অ্যাডভোকেট মোখতার আহমেদ নির্বাচিত হলে কাপ্তাইয়ের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দরিদ্রতা হ্রাস, কৃষকদের সহায়তা এবং দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলা গঠনে কাজ করা হবে।
গণসংযোগে রাইখালী ইউনিয়নের দায়িত্বশীল মো. রাশেদ, মোহাম্মদ সেলিমসহ চন্দ্রঘোনা, কেপিএম এলাকার দায়িত্বশীল নেতা এবং কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী’র অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited