আলমগীর মানিক | ০৩:৪৪ পিএম, ২০২৫-১১-৩০
জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
আজ রোববার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপি মুহম্মদ আব্দুর রকিব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য।
এই প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে গুজব ছড়ানো বা যেকোনো বিভ্রান্তিকর তথ্যের কারণে কেউ যাতে হয়রানির শিকার না হয়, তা জেলা পুলিশ দৃঢ়ভাবে নিশ্চিত করবে।”
মাদক নিয়ে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। জেলায় মাদক বিক্রি, সেবন ও মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া আমাদের অন্যতম অগ্রাধিকার।
এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও জানান, পুলিশের নিয়মিত অভিযান, তথ্য সংগ্রহ এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মাদক প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন নতুন এসপি।
তিনি বলেন, “অপরাধ দমনে দ্রুত সাড়া, টহল বৃদ্ধি, প্রযুক্তিগত নজরদারি এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের কাজের মূল ভিত্তি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় তিনি আরও জানান, পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা আরও শক্তিশালী হবে।
২৫তম বিসিএস এর এই পুলিশ কর্মকর্তা রাঙামাটিতে যোগদানের আগে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited