আলমগীর মানিক | ০৭:৫৬ পিএম, ২০২৫-১২-০১
রাঙামাটি থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা পরিবহনের একটি বাসে বিশেষ তল্লাশি চালিয়ে ৩০ লিটার দেশি চোলাই মদ জব্দ করেছে মানিকছড়ি চেকপোস্টে দায়িত্বে থাকা যৌথবাহিনী।
সোমবার দুপুর ২টার দিকে রাঙামাটি থেকে ছেড়ে আসা বাসটি (রাঙামাটি জ-০৪-০০১৬) মানিকছড়ি চেকপোস্টে পৌঁছালে ডিউটিরত সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বাসটি থামিয়ে যাত্রীদের মালামাল পরীক্ষা করেন।
তল্লাশির সময় এক নারী যাত্রীর বহন করা বাজারের ব্যাগ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক নারীর নাম সুপর্না ত্রিপুরা (৩০), তিনি রাঙামাটির ৭ নম্বর ওয়ার্ডের গর্জনতলি এলাকার বাসিন্দা।
পরে বিকেল ৩টায় জব্দকৃত মদের তালিকা প্রণয়ন শেষে অভিযুক্ত নারীকে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
যৌথবাহিনীর সদস্যরা জানান, মাদক ও চোলাই মদ পাচার প্রতিরোধে নিয়মিত তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited