নাজিম আল হাসান | ০৯:৫৭ পিএম, ২০২৫-১২-০৫
রাঙামাটি সদর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এমাদুল ইসলাম নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) আছরের নামাজের পর রাঙামাটি শহরের আব্দুল ফকির মাজার মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ রিদওয়ান কাদেরী। এতে মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় মুসল্লি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা জাতির কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত।”
অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং জানান, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক ধারার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় এলাকার ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited