আইয়ুব চৌধুরী | ০৯:৫০ পিএম, ২০২৫-১২-০৬
রাঙামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান এবং সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা–২০২৫ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
৫ ও ৬ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) রাঙামাটির ঐতিহ্যবাহী চিংম্রং (চিৎমরম) বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি সাজাই মং মারমা, এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান শেষে অনুষ্ঠিত হয় পুণ্যার্থীদের বিশেষ পর্ব।
এ পর্বে সঞ্চালক ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ এবং সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা।
এ সময় প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ পুণ্যার্থী হিসেবে আরও উপস্থিত ছিলেন—
সাচিং প্রু জেরী, বিএনপি মনোনীত প্রার্থী (৩০০–বান্দরবান) ও বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক
থোয়াইচ্য প্রু মাষ্টার, সাবেক চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
কংচাইরী মাষ্টার, সভাপতি, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ
সাজাই মং মারমা, সভাপতি, রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদ
মংক্য শৈনু মারমা (নেভি), সাবেক সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
লুসাইমং, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট
চনুমং মারমা, সভাপতি, বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন কমিটি
এ ছাড়াও আরও বহু গণ্যমান্য ব্যক্তি ও বৌদ্ধ সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রধান পুণ্যার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন—
“মারমা সম্প্রদায়ের শতবর্ষের ঐতিহ্যবাহী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গভীরভাবে সম্মানিত।
পাহাড়ের সকল মানুষের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। ধর্মীয়–সামাজিক এই মহতী আয়োজন সমাজকে আলোকিত করে এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।”
বিশেষ পুণ্যার্থী সাচিং প্রু জেরী বলেন—
“মারমা সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে মানুষের এত ব্যাপক উপস্থিতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় আচারই পাহাড়ের মানুষের মূল পরিচয়।
এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং নিজেদের অধিকার ও উন্নয়নের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
দুই দিনব্যাপী এই ধর্মীয় ও সামাজিক আয়োজন পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited