মেহেদী হাসান | ১১:১৯ পিএম, ২০২৫-১২-০৭
অবসরজনিত বিদায়কে ঘিরে নির্মাণাধীন ও অসমাপ্ত বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশকে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
রবিবার সকালে রাঙামাটি সদর উপজেলার ৬ নম্বর বালুখালী ইউনিয়নের হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পক্ষ থেকে।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোনাধন চাকমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য সাধন কুমার চাকমা, সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, হেডম্যান ফুলেশ বিকাশ দেওয়ান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সবিনয় দেওয়ান, রাঙামাটি জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শংকর দে, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজির আহম্মেদ তালুকদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হাজাছড়া বিদ্যালয়টি অত্যন্ত পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। বহু বছরের শিক্ষাআলোক আজ পাড়ায়–মহল্লায় ছড়িয়ে শিক্ষার মানকে উন্নত করেছে।
বিদায়ী গুণী শিক্ষককে সম্মান জানানো সর্বদা ইতিবাচক; সম্মান দিলে সম্মান কমে না—বরং মানুষের মাঝে আদর্শ চর্চা বাড়ে।
তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বিদ্যালয় ভবনটি এখনও নির্মাণাধীন ও অসমাপ্ত।
যদি নতুন ভবনটি সম্পূর্ণ হতো এবং সেখান থেকে প্রধান শিক্ষককে বিদায় জানানো যেত, তাহলে এলাকাবাসীর গর্ব আরও বাড়তো।
অনুষ্ঠান অনুযায়ী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ দায়িত্বের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited