বিলাইছড়ি প্রতিনিধি | ১১:২৬ পিএম, ২০২৫-১২-০৭
রবিবার (৭ ডিসেম্বর) সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বিলাইছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ও বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান।
এসময় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া,
রতন চক্রবর্তী,
সিরাজুল ইসলাম,
মো. শকির উদ্দিন ও
সুনীল চাকমা প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন—
ওয়ার্ড মেম্বার ওমর ফারুক,
ব্যবসায়ী প্রদীপ দাশ, মো. নাসির, শান্তি রায় চাকমা, প্রিয়া নন্দ বড়ুয়া, বকুল বড়ুয়া, মো. রেজাউল করিম রনি, মো. ইসহাক, মো. জাকির হোসেন, রঞ্জিত দাশ, মানিক কান্তি দে, শান্ত শীল চাকমা, তপন বড়ুয়া, তপন দে, দীপক দাশ, চন্দন ঘোষ, সুমন চৌধুরী, মো. কবির হোসেন, সুমন বড়ুয়া, মো. শাহ আলম, মো. সাইফুল ইসলাম, মো. হান্নান, উত্তম চক্রবর্তী, রিপন বড়ুয়া, উজ্জ্বল দাশ, ভবেশ প্রমুখ।
প্রসঙ্গত, সমিতিটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও যথাসময়ে কমিটি পরিবর্তন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতা সেবা উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে শিগগিরই ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
নিবন্ধিত এই সমিতির সদস্য সংখ্যা ৭৪ জন।
চলতি মাসের ১১ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৮ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত/নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্র জানিয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited