মাহাদি বিন সুলতান | ০৯:১৮ পিএম, ২০২৫-১২-০৮
বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। সকলের শান্তি ও মঙ্গল কামনা করে এই ধর্ম। দীর্ঘকাল ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পাহাড়ে বসবাস করে আসছে।
এখন সময় এসেছে যুগের সাথে তাল মিলিয়ে ধর্মের পাশাপাশি সমাজ উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে”—এ মন্তব্য করেছেন রাঙামাটির ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার মংখোলা পূর্বারাম বনবিহারে বুদ্ধের চুল ধাতু চুলামুনি চৈত্যের উদ্দেশ্যে এক মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনী অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
আয়োজিত অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষুসংঘের আগমনে বিনম্র বন্দনা জানিয়ে তিনি আরও বলেন, “আমরা যেভাবে একসাথে ধর্ম পালন করি, সমাজ উন্নয়নে আমাদের তেমনিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, “আমরা নির্বাচিত হলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সার্বিক উন্নয়ন করে যাব।”
বিহারের আবাসিক অধ্যক্ষ ভিক্ষু করুণা ভান্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, হেডম্যান প্রভাত রঞ্জন চাকমা এবং মংখোলা পূর্বারাম বনবিহার পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার বহু শ্রদ্ধাশীল পূণ্যার্থী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণীত রঞ্জন খীসা। বক্তব্যে তিনি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এর আগে অ্যাডভোকেট দীপেন দেওয়ান মংখোলা পূর্বারাম বনবিহারের ঘাটে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited