নাজিম আল হাসান | ১১:৩৯ পিএম, ২০২৫-১২-০৮
রাঙামাটির কাঠালতলী এলাকায় সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি–২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে একটি উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার বৃদ্ধ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সভায় সভাপতিত্ব করেন কাঠালতলী এলাকার বিশিষ্ট সমাজসেবক আবদুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহ্ম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, পৌরসভা সেক্রেটারি হাফেজ আবুল বাশার, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ, পৌরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জামশেদ আযম।
এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের, মোঃ আলম, আবু সামা, মোঃ জসিম উদ্দিন ও মোঃ মনু। তারা বলেন, রাঙামাটির উন্নয়ন, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এডভোকেট মোখতার আহ্ম্মদ দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।
সভায় প্রধান বক্তা এডভোকেট মোখতার আহ্ম্মদ বলেন, “রাঙামাটির উন্নয়নই আমার রাজনীতির প্রধান লক্ষ্য।
জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং পাহাড়ি–বাঙালি মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যেতে চাই।
আগামী নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited