আলমগীর মানিক | ১২:১৭ এএম, ২০২৫-১২-০৯
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত দুর্গম মাইনদারছড়া মুখ পাড়ায় সেনাবাহিনী আজ মানবিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা কার্যক্রম চলাকালে স্থানীয় জুম চাষী সাগা তংচংগা-এর স্ত্রী সিনাবি তংচংগা (৬০) কিডনি ও পেটের জটিল রোগ নিয়ে চিকিৎসার জন্য উপস্থিত হন।
দুর্গম এলাকা হওয়ায় তার যথাযথ চিকিৎসা সম্ভব না হওয়ায় সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে।
ডিভিশন সদরের নির্দেশে তাকে আর্মি এভিয়েশন-এর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিএমএইচ চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।
সেনাবাহিনী এ ঘটনার মাধ্যমে স্পষ্ট করেছে, তাদের অভিযান শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে, পাহাড়ের সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শান্তি নিশ্চিত করা তাদের অঙ্গীকার।
পার্বত্যাঞ্চলের প্রতিটি মানুষের সেবা ও সুরক্ষার জন্য মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited