নিজস্ব প্রতিবেদক | ১২:২০ পিএম, ২০২৫-১২-০৯
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯ নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শিক্ষাবিদ মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি’র ১০ম মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর।
মরহুম নাজিম উদ্দিন ১৯৫১ সালের ২৯ মার্চ তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলার) বরকল ইউনিয়নের পূর্ব কানাই মাদারী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর পিতা ছিলেন মরহুম কামাল উদ্দিন আহমদ মাস্টার এবং মাতা মরহুমা আনোয়ারা বেগম।
পেশাজীবনে তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাক্ষেত্রে সুনাম ও সমাজসেবায় অবদানের কারণে ১৯৯২ সালে তিনি বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা সাত বছর দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমাজসেবামূলক বর্ণাঢ্য জীবনে তিনি বহু স্কুল, মাদরাসা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তার মৃত্যুবার্ষিকীতে পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং এলাবাসী তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited