অহিদুল ইসলাম অভি | ০৭:১৫ পিএম, ২০২৫-১২-০৯
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন আয়োজনে, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি, বেলুন উড়িয়ে।
এরপর জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দুদক সহকারী পরিচালক আহম্দ ফরহাদ হোসেন। তিনি দুর্নীতি প্রতিরোধে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী সভাপতির বক্তব্যে বলেন, “দুর্নীতি প্রতিরোধে আমাদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সুশাসনের চাহিদাকে আরও জোরালো করতে তরুণ প্রজন্মসহ সকলকে একতাবদ্ধ হতে হবে।” তিনি আরও জানান, সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন ইতিমধ্যেই ই-ফাইলিং, শুদ্ধাচার চর্চা সহ নানান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশেষ অতিথি রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম বলেন, “দুর্নীতি হলো নীতির বিপরীতে যা থাকে।
বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা থেকে দেখা যায়, দুর্নীতি আমাদের চারপাশে বিস্তৃত। শুধু আইন নয়, জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সনাকের সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা, সনাক সহ সভাপতি এস.এম. মঈন উদ্দিন, দুপ্রক সভাপতি মো: ওমর ফারুক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির আলম, জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মনছুরুল হক প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited