অহিদুল ইসলাম অভি | ০৩:৪৭ পিএম, ২০২৫-১২-১০
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে আজ দুপুর ১২:৩০ ঘটিকায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘Forest Monitoring Using Drone Technology’ বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
প্রশিক্ষণ Higher Education Cooperation for Forest Landscape Restoration and Sustainable Livelihoods in Bangladesh and Vietnam (FORSU) প্রোজেক্টের অর্থায়নে অনুষ্ঠিত হয়।
গাজীপুর বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের রিমোট সেন্সিং এন্ড বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদুর রহমান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণে ফিনল্যান্ডের University of Helsinki - FORSU Project-এর কো-অর্ডিনেটর জনাব দিপজয় চাকমা, FORSU Project-এর ম্যানেজার ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, FORSU Project (রাবিপ্রবি) কো-অর্ডিনেটর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, FORSU Project-এর সিনিয়র এক্সপার্ট ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সপ্তর্ষি চাকমা, FORSU Project-এর জুনিয়র এক্সপার্ট ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং FORSU Project-এর জুনিয়র এক্সপার্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঋষিতা চাকমা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তির ব্যবহার, টেকসই বনায়নে ড্রোন প্রযুক্তির উপকারিতা, বনায়নের বিস্তৃতি, ড্রোন উড্ডয়নে জাতীয় নীতিমালা, নিরাপত্তা প্রটোকল, আবহাওয়া পর্যবেক্ষণ, হাতে কলমে ড্রোন উড্ডয়ন, বন পর্যবেক্ষণের এপ্লিকেশন, photogrammetry ও processing software, ফরেস্ট ম্যাপিং, ম্যাপ প্রস্তুতকরণ, ম্যাপ ব্যাখ্যাকরণ এবং রিপোর্ট প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আলমগীর কবির, সহকারী অধ্যাপক মোঃ আরিফুর রহমান ও সাতজন শিক্ষার্থী এবং রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited