রাবিপ্রবিতে এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপন


আলমগীর মানিক    |    ০৪:৫৪ পিএম, ২০২৫-১২-১০

রাবিপ্রবিতে এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার দুপুর ১ঃ০০ ঘটিকায় রিসোর্স ইনোভেশন সেন্টার (আরআইসি)-তে এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং সহযোগী অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেবও উপস্থিত ছিলেন।

এর আগে, ৩ ডিসেম্বর ২০২৫, রাবিপ্রবি প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন হস্তান্তর করা হয়।

এসময় অনলাইনে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও রাবিপ্রবির মধ্যে ২৮ নভেম্বর ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ভাইস-চ্যান্সেলর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, "এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বায়ুর মানের ডাটা নিরবচ্ছিন্নভাবে সংগ্রহ করা সম্ভব হবে এবং এটি গবেষণা কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে।"