গোলামুর রহমান-লংগদু | ০৩:০৭ পিএম, ২০২৫-১২-১১
রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক মো. গোলামুর রহমান লংগদুতে কর্মরত সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মৌজা হেডম্যান–কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বিজিবি জোনের সহকারী পরিচালক কে.এইচ.এম. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, ৩৮ আনসার ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, লংগদুর উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত সময়ে নানিয়ারচর সড়কের কাজ বাস্তবায়ন এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়ানো জরুরি।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাবে।”
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited